সবার আগে ইন্টারনেট চায় তথ্যপ্রযুক্তি খাতের বেসিস

২৩ জুলাই, ২০২৪ ২২:০৮  

শতভাগ ইন্টারনেট ও রফতানিমুখী খাত হিসেবে চার দিনে বেসিস সদস্যদের রফতানি খাতের ক্ষতি হয়েছে ৫০০ কোটি টাকা। তাই বেসিস সদস্যদের জন্য প্রথমেই যেন তথ্যপ্রযুক্তি শিল্পে অগ্রাধিকার ভিত্তিতে ইন্টারনেট সংযোগ দেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ সফটওয়্যার ইনফরমেশন সার্ভিসেস বেসিস। খুব তাড়াতাড়ি ইন্টারনেট সংযোগ না এলে আইসিটি খাতের ৫ বিলিয়ন রফতানি লক্ষ্যমাত্রা অর্জন এবং এই খাতের ৩০-৫০ শতাংশ ‘জব হারানো’র শঙ্কা করছেন বেসিস সভাপতি রাসেল টি আহমেদ।

মঙ্গলবার বিকেলে ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত ‘আইসিটি রফতানি পরিস্থিতি পর্যালোচনা সভায় এমনটাই জানিয়েছেন তিনি। সভায় জ্যেষ্ঠ সহসভাপতি রাশিদুল ইসলাম, সহ-সভাপতি সৈয়দ মোহাম্মাদ কামাল, ইকবাল আহমেদ ফখরুল হাসান, পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেল সোহেল উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে রাসেল টি আহমেদ বলেন, ইন্টারনেট আমাদের লাইফ লাইন। তাই এটি বন্ধ থাকলে আমাদের নিশ্বাঃসও বন্ধ হয়ে যাবে।

ইন্টারনেটে নাশকতাকারীদের ধরে ধরে সর্বোচ্চ শাস্তি কামনা করে এক প্রশ্নের জাবাবে তিনি বলেন, বিগত ১০-১৫ বছরের নেটওয়ার্কের সুরক্ষা প্রশ্নবিদ্ধ হয়েছে। নিয়মিত নেটওয়ার্ক টপোলজি অডিট করা হলে এমন দুর্যোগে পরতে হতো না। নাশকতাকারিদের ইন্টারনেট ব্লাকআউট থেকে ভবিষ্যত প্রস্তুতি হিসেবে তাই বেসিস এর পক্ষ থেকে টেকনলজি, নেটওয়ার্ক টপোলজি ও সেইফ ইন্টারনেট গাইডলাইন করা হচ্ছে